Word কাকে বলে?
➤এক বা একাধিক Letter পাশাপাশি বসে যদি কোন অর্থ প্রকাশ করে তখন তাকে Word বলে। যেমনঃ
God, Man ,Book, Boy, Cat, Dog, Etc.….
➤বিঃদ্রঃ Vowel ছাড়া কোন "word" গঠন করা যায় না। প্রত্যেক word-এ এক বা একাধিক Vowel থাকবেই--এইটাই সাধারণ নিয়ম, উপরের word গুলো ভাল করে দেখলে বুঝতে পারবে।
➤কিন্ত একমাত্র Semi-Vowel "Y" Vowel-এর কাজ করতে পারে। যেমন--Fly (ওড়া), try (চেষ্টাকরা), cry (কাদা) ইত্যাদি।
➤আবার Q দ্বারা গঠিত শব্দে Q-এর পরে U বসবেই। যেমন-Quick-তাড়াতাড়ি, Quarrel--ঝগড়া করা, Quality—গুণ সম্বন্ধীয়।
➤তোমরা হয়তো ভাবছো যে, কতগুলো Letter পাশাপাশি বসিয়ে দিলেই word হয়ে যাবে, তা কিন্তু নয়। Word তখনই হবে যখন ঐ সব Letter পাশাপাশি বসে অর্থ প্রকাশ করবে।
➤কিন্তু Letter-গুলি পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ না করতে পারে তাহলে word হবে না। যেমন—rtee, mna, woc, esro,hisf-word নয়। কিন্তু tree, man, cow, rose, fish হল word…
➤আবার একটি Letter দিয়ে যেমন word বা শব্দ গঠিত হয়, তেমনই একের বেশি Letter দিয়েও word গঠন করা যায়। যেমন-
➤একটি Letter দিয়ে গঠিত শব্দ বা word :
a=একটি
I=আমি
➤দুটি Letter দিয়ে গঠিত শব্দ বা word :
An=একটি
We=আমরা
My=আমার
He=সে
Is=হয়
Up=উপরে
Go=যাওয়া
Do=করা
In=মধ্যে
It=ইহা
Me=আমাকে