অযু কাকে বলে? অযু কত প্রকার? ও কী কী? - Oju Kake Bole? Oju Koto Prokar O Ki Ki?
অযু কাকে বলে?
পাক-পবিত্রতা অর্জনের জন্য শরীয়তের হুকুম মত পাক পানি দিয়ে শরীরের নিদিষ্ট কিছু অঙ্গ-প্রত্যঙ্গ,যেমন-হাত,পা,মুখমণ্ডল শরীয়তের রীতি-নীতি অনুযায়ী ধৌত করা এবং মাথা কমপক্ষে চারভাগের এক ভাগ মাসেহ্ করাকে ওযূ বলে।
অযু কত প্রকার? ও কী কী?
ওযু ৩ প্রকার। যথাঃ
১.ফরজ অযু (যেমনঃ নামাযের জন্য অযু করা)
২.ওয়াজিব অযু (যেমনঃ তাওয়াফ করার জন্য অযু করা)
৩.মোস্তাহাব অযু (যেমনঃ মুখস্থ কোরআন তিলাওয়াতের জন্য, নিদ্রা যাইবার জন্য, গোসলের জন্য, সর্বদাই অযুর সহিত থাকিবার জন্য অযু করা)
যেই সব পানি দিয়ে অজু করা যাবে তা হলোঃ
পবিত্র পানি দিয়ে অযু করতে হয়। যেমনঃ-
১.বৃষ্টির পানি।
২.কূয়ার পানি।
৩.টিউবলের পানি।
৪.বরফ গলা পানি।
৫.ঝর্ণার, সাগর, নদীর পানি।
৬.বড় পুকুর বা টেঙ্কের পানি।
যেই সব পানি দিয়ে অযু করা যাবে না তা হলোঃ
১.অপরিচ্ছন্ন বা অপবিত্র পানি।
২.ফল বা গাছ নিসৃত পানি।
৩.অল্প পরিমাণ পানি:যাতে অপবিত্র জিনিস মিশে গেছে (যেমনঃ মূত্র,রক্ত,মল বা মদ)।
৪.অপবিত্র (হারাম)প্রাণী,যেমনঃ শূকর,কুকুর ও আন্যান্য হিংস্র প্রানীর পান-কৃত পানির আবশিষ্ট।
৫.অজু বা গোসলের জন্য ব্যবহার করা পানি।
৬.কোন কিছু মিশানোর কারণে যে পানির বর্ণ,গন্ধ,স্বাদ এবং গারত্ব পরিবর্তিত হয়েছে সে ধরণের পানি।
