ছোটদের ছড়া নোটন নোটন পায়রাগুলি Chotoder Chora Noton Noton Payra Guli
নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে,
ওপারেতে ছেলে মেয়ে
নাইতে নেমেছে ।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে,
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে ।
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে,
উঃ বড্ড লেগেছে ।
