ছোটদের ছড়া মামার বাড়ি - Chotoder Chora Mamar Bari
মামার বাড়ি
আয় ছেলেরা, আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই ।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাকা জামের মধুর রসে
রঙিন করি মুখ ।
Copyright © 2023 - All Right ResReserve - ARO Creative Bangla