৩৫+শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস, কবিতা
* শুভ নববর্ষ *
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে,
দিনগুলো যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ন না থাকে যেন তোমার কোন সখ,
বৈশাখ এরই আগমনে পূর্ন সবই হোক।
**নববর্ষের শুভেচ্ছা তোমায়**"
* শুভ নববর্ষ *
ইলিশ মাছের ৩০ কাঁটা,
বোয়াল মাছের দাড়ি।
বৈশাখ মাসের ১ তারিখে,
আইসো আমার বাড়ি।
ছেলে হলে পানজাবি,
মেয়ে হলে শাড়ি।
করব বরন বন্ধু তোমায়,
আইসো আমার বাড়ি।
(আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা)"
* শুভ নববর্ষ *
উদীত রবির প্রথম আলো,
দূর করবে সকল কালো।
মেটবে মন আনন্দধারায়,
সবাই হবে বাধনহারা।
দিনটি হক তোমার তরে,
মন ভরে উঠুক খুশির ঝরে।
....শুভ নববর্ষ !!"
* শুভ নববর্ষ *
চৈত্রের রাত্রি শেষে,
সূর্য আসে নতুন বেসে,
সেইসূর্যের রঙ্গিন আলো,
মুছে দিক তোমার জীবনেরসকল কালো।
*শুভনববর্ষ*"
* শুভ নববর্ষ *
ঝরে গেল আজ বসন্তের পাতা,
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায়
“শুভ নববর্ষ”"
* শুভ নববর্ষ *
ঢাক ঢোল মাদলের তালে, রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।
**শুভ নববর্ষ **
* শুভ নববর্ষ *
দিন যদি চলে যায় দিগন্তের শেষে,
রাত যদি চলে যায় তারার দেশে,
ভেব না বন্ধু ...
আমি থাকব সবসময় তোমাদের পাশে।
!! শুভ নববর্ষ !!"
* শুভ নববর্ষ *
তোরাই আমার বন্ধু যে,
তোরাই মনের স্পর্শ,
তাইতো আমি ভালোবেসে,
বলছি শুভ নববর্ষ !
Good bye বলে শেষ করছি
পুরোনো বছরের আশা,
নতুন বছরের,নতুন সাজে
জানাচ্ছি ভালোবাসা !"
* শুভ নববর্ষ *
দিনগুলি যেমনই হোক,
ঠিকই যায় কেটে,
তবুও বলি কি লাভ,
পুরনো স্মৃতি ঘেটে।
এই বছর পূর্ন হোক,
তোমার সকল আশা,
তোমার প্রতি রইল আমার,
এটাই প্রত্যাশা।
*শুভ নববর্ষ*"
* শুভ নববর্ষ *
নতুন আশা নতুন প্রান
নতুন হাসি নতুন গান
নতুন সকাল নতুন আলো
নতুন দিন হোক ভালো
দুঃখকে ভুলে যাই
নতুনকে স্বাগতজানাই
**শুভনববর্ষ**"
* শুভ নববর্ষ *
নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি॥
অটুট থাকুক তোমার হাসি
**শুভ নববর্ষ**"
* শুভ নববর্ষ *
নতুন সূর্য, নতুন প্রান।
নতুন সুর, নতুন গান।
নতুন উষা,নতুন আলো।
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।
**সবাইকে নববর্ষের শুভেচছা**"
* শুভ নববর্ষ *
নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়।
**শুভ নববর্ষ**"
* শুভ নববর্ষ *
নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কনায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়,
ফালগুনের ফুলের মেলায়,
বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই।"
* শুভ নববর্ষ *
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত এবং সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
শুভ নববর্ষ!!
* শুভ নববর্ষ *
পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো…"
* শুভ নববর্ষ *
পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছরসেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকলযাতনা।
*শুভপহেলা বৈশাখ*"
* শুভ নববর্ষ *
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরানো সব বেদনা আর মনে রেখ না,
পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে।
সূর্যটা হাসে, তোমায় ভালবাসে,
বাংলার ১২ মাসে, আমি থাকবো তোমার পাশে।
** শুভ নববর্ষ **"
* শুভ নববর্ষ *
বছর শেষে জরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল, হাওয়ার সাথে বেসে।
নতুন বছর আসছে তাকে, যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্তি করে ভিষণ ভালো থেকো।
*** নববর্ষের শুবেচ্ছা তোমায় ***"
* শুভ নববর্ষ *
ফুল ফুটেছে বনে বনে...
ভাবছি তোমায় মনে মনে...
বলছি তোমায় কানে কানে...
বৈশাখ এরই আগমনে...
=*=শুভ নববর্ষ=*="
* শুভ নববর্ষ *
বসন্তের আগমনে কোকিলের সুর !
গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর !
বর্ষার আগমনে সাদা কাঁশফুল !
তাই তোমায় Wish করতে মন হল বেকুল !
***শুভ নববর্ষ***"
* শুভ নববর্ষ *
মনে আসুক বসন্ত,
সুখ হোকঅনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের আনন্দ হোকঅফুরন্ত!"
* শুভ নববর্ষ *
বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে।
**শুভ নববর্ষ**"
* শুভ নববর্ষ *
সুখের স্মৃতি রেখ মনে,
মিশে থেক আপন জনে,
মান অভিমান সব ভুলে,
খুশির প্রদীপ রেখ জেলে,
হাজার সূর্য তোমার চোখে,
বন্ধু তুমি থেক সুখে।
*শুভ পহেলা বৈশাখ*"
* শুভ নববর্ষ *
মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত...
...আর নতুন বছরের
আনন্দ হোক অফুরন্ত!!
***শুভ নববর্ষ***"
* শুভ নববর্ষের কবিতা *
এসো হে বৈশাখ ! এসো এসো,
তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।
* শুভ নববর্ষের কবিতা *
বৈশাখ মানেই মায়ের হাসি
কৃষক বধুর চপল চোখ,
বৈশাখ মানেই প্রাণের পরশ
ছোট্ট আমার বাংলামুখ।
বৈশাখ মানেই উথাল-পাথাল
নাইচা নাইচা বাউল গান,
বৈশাখ মানেই বাংলা শিশুর
ছোট্ট গালে মিষ্টি প্রাণ।
বৈশাখ মানেই পাগলা হাওয়া
আকাশ জুড়ে মেঘলা দিন,
বৈশাখ মানেই তোমার কাছে
আমার কিছু জমলো ঋন।
বৈশাখ মানেই তোমার খোপায়
বেলি ফুলের প্রিয় মালা,
বৈশাখ মানেই তোমার চোখে
ভালোবাসার নিত্য জ্বালা।
বৈশাখ মানেই মেলায় মেলায়
জোড়ায় জোড়ায় বাসর ঘর,
বৈশাখ মানেই বুকের মাঝে
ভালোবাসার নতুন চর।
বৈশাখ মানেই নতুন কথা
বৈশাখ মানেই নতুন পথ,
বৈশাখ মানেই নতুন সকাল
ভালোবাসার রঙিন রথ!
* শুভ নববর্ষের কবিতা *
এবারও তেমনি শেষ চৈত্রের খর নিঃশ্বাসে
নতুন বছর আসবে হয়তো; কিন্তু তুমি কি জানো
এদেশে কখন আসবে নতুন দিন? কখন উদ্দীপনা
অবসাদ আর ব্যর্থতাকেই দেবে নিদারুণ হানা।
ছড়াবে হৃদয়ে আগামীর গাঢ় রঙে, ভাসাবে
মেঘের দূর নীলিমায় স্বপ্নের সাম্পান?
বলো না কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যুগের চাকা
কখন সত্যি নতুন বছরে আসবে নতুন দিন,
তুলবে তাদের গর্বিত মাথা আজ যারা নতজানু
এই প্রাসাদে ও অট্টালিকায় উড়বে তাদেরই নাম?
বলো না কখন ফুটবে গোলাপ গোলাপের চেয়ে বড়ো
কখন মানুষ পাবে এই দেশে শস্যের অধিকার
নতুন বছরে সেই অনাগত নতুনের প্রত্যাশা
বন্ধু, তোমাকে নববর্ষের সাদর সম্ভাষণ!
* শুভ নববর্ষের কবিতা *
বৈশাখী শক্তির কাছে বারবার মিনতি আমার
সারাটা শরীর জুড়ে থাক, থাক অবিরাম আরবার
ফসলের মাঠ হোক খটখটে রোদ্দুরে ভরা
জল সেচে এনে দেবো জমিনের সুখ উর্বরা
শহরের বৈশাখে শিল্প-মেলার আয়োজন
কালবোশেখির কাছে কখনো তা হয় ম্রিয়মাণ
রমনার বটমূলে হাজার গানের পাখি জড়ো হয়
দারুণ রুদ্রতাপে রবীন্দ্রসরোবরে সুখ বয়
মাটির পুতুল-মেলা সানকিতে পান্তা লবণ
নাগরদোলার রথে শিশুদের মনের ভ্রমণ
বাঁশির সুরের সাথে ডুগডুগি বাজায় ওরা
রেশমি চুড়ির হাতে লাল ফিতে পুঁতির মালা
বৈশাখী শক্তির কাছে এবারেও সেই দাবি রাখি
ঘুরে ঘুরে ঘরে ঘরে উড়ে যাক বাংলার পাখি
বাঙালির চেতনায় বৈশাখী সবগুলো দিন
আনন্দ পারাবারে রঙিন ঘুড়ির মতো উড্ডীন।
* শুভ নববর্ষের কবিতা *
স্মৃতি ফুঁড়ে জেগে ওঠে সবুজ স্বপ্নের দিন পয়লা বৈশাখ
বৈশাখী মেলার বাঁশি বেজে ওঠে স্নায়ুকোষে, মেঘে শুনি ডাক
গুরুগুরু বৃষ্টিধারা আকাঙ্ক্ষার মাটি শোনে শুধু সম্ভাবনা
সুদূর শৈশব থেকে ধেয়ে আসা বৈশাখীর সেই কালো ফণা।
এখনো বৈশাখ মানে শুধু বৃষ্টি আশা? আর চৈত্রে ফাটা মাঠ
এখনো বৈশাখ মানে স্বপ্নাহত কৃষকের খেয়াহীন ঘাট?
দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় কুহকিনী আশা
চৈত্রের মাঠের কাছে কেবলই ছড়িয়ে যায় বৃষ্টির পিপাসা।
এবার বৈশাখে তবে বৃষ্টি হোক স্নিগ্ধ বৃষ্টি পেলব কোমল
মাটিকে করুক শস্যবতী রমণীর মতো মায়াবী সজল
দৃষ্টির লাবণ্য মুগ্ধ করুক, আসুক ফিরে আকাঙ্ক্ষার দিন
দূর হোক দুঃখদৈন্য, হালখাতা খুলে তুমি মুক্ত করো ঋণ।
এবার বৈশাখ হোক ধ্বংসের ওপরে সৃষ্টি জাগানিয়া মাস
ফুলে ফুলে সুশোভিত নকশীকাঁথার মতো, এমন কি নিঃস্ব ঘাস
সে-ও যেন সজীবতা ফিরে পায় এবার বৈশাখে
ভরে থাক চরাচর নতুন আনন্দধ্বনি সুরতোলা ঢাকে।
বৈশাখী ঝড়ের কাছে এবার রেখেছি এই তীব্র আবেদন
ধ্বংস করো অন্ধকার, আলোয় ভরুক প্রিয় স্বদেশ অঙ্গন।
* শুভ নববর্ষের কবিতা *
বৈশাখী রোদে আবার বেজেছে রঙিন কাঁচের চূড়ি
দখিনা বাতাসে আজ ওড়াবো আমার মন ঘুড়ি৷
বাসন্তী রঙ শাড়ির ভীরে আজ আবার হারাবো
কৃষ্ণচূড়ার লাল আগুনে মন আবার পোড়াব৷
আজ নাচবো আজ গাইবো আজ মাতবো প্রাণ খুলে
আজ নাচাবো আজ গাওয়াবো আজ মাতাবো সব ভুলে৷
আজ অনেক দিনের পরে হবে আবার সমর্পন
মন ঘুড়িটায় থাকবে ভরে লাজুক শিহরণ৷
আজ মন বাঁশরীর সুরে সুরে ভুবন মাতাবো
যাদুর কাঁঠির ছোঁয়ায় আজ তোমায় জাগাবো৷
তুমি হাসবে তুমি ফাঁসবে তুমি আমায় জড়াবে
তুমি দুষ্টু চোখের চাহনীতে আমায় ভরাবে৷
আজ বৈশাখের রঙের মেলায় আমার নিমন্ত্রণ
আজ ধন্য বড় ধন্য আমার ক্ষুদ্র তুচ্ছ জীবন৷
* শুভ নববর্ষের কবিতা *
নতুনের পথে দিলাম পারা
আসুক সব নতুন হয়ে
দুঃখ পেছন ফেলে
বন্ধু আগাই সামনের পথে।
তুমি আমি,যেমন তেমন,এটা ওটা,
সত্য মিথ্যা,ভাল খারাপ
সবই আছে জীবন ভরে।
তবুও মোরা নতুনের দাড় খুলে দেখব জগৎ নয়ন ভরে।
ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য জীবন কর তব অন্য ভুবন।
শুভ হোক শুভ তোমার আমার নববর্ষ।
* শুভ নববর্ষের কবিতা *
মনে কর আজ বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে চূড়ে
মনে কর আজ আরেক বৈশাখ এসেছে বছর ঘুরে
মনে কর আজ কৃষ্ণচূড়ার আগুন লেগেছে বনে
মনে কর তোমার যা ইচ্ছা, মনে কর মনে মনে৷
মনে কর আজ দেবতারা সব গাইছে প্রেমের গান
ফেরেশতা যত, তাদের সাথে মিলায় ঐক্যতান
মনে কর আজ ছেলেবেলা আবার এসেছে ফিরে
তালপাতার বাঁশি বেজেছে আবার ঠিক তেমনি সুরে৷
মনে কর আজ সারা রাত্রি চোখে নেইকো ঘুম
জৈষ্ঠ্যের ঝরে আবার মেতেছে আম কুড়াবার ধুম
মনে কর আজ ভরা দুপুরে সূর্য্য গিয়েছে পাট
আকাশ জুরে উঠেছে ফুটে নকশী কাঁথার মাঠ৷
মনে কর আজ সে তোমায় বলেছে, ভালোবাসি,
মুখে নিয়ে লাজ, চোখে ভালোলাগা, ঠোঁটে নিয়ে মৃদু হাসি৷
মনে কর আজ কবিতারা সব মেতেছে উল্লাসে
বাতাসের সাথে মিশে, যায় ভেসে, মেঘেদের পাশে পাশে৷
মনে কর আজ হাজার ফানুশে ভরেছে দু'হাত
উড়াচ্ছো যত, ইচ্ছেমত, মিটায়ে সলাজ সাধ৷
মনে কর আজ বহুদিন পরে পড়ছ প্রিয় গল্প
রসটুকু তার নিঙড়ে নিয়ে- করে অল্প অল্প৷
মনে কর আজ স্বর্গের যত অপ্সরা অপ্সরী
মাতে উল্লাসে, নাচে একসাথে, করে হাত ধরাধরি
মনে কর আজ হীরকের যত রাজা ও মহারাজা
ওঠাবসা করে দুকান ধরে, করতে পাপের সাজা৷
মনে কর আজ বৈশাখী মেলায় আবার বাঁধ ভাঙা হাসি
ফিস ফিস করে বলে যাওয়া- তোমায় ভালোবাসি৷
মনে কর আজ রাসকলনিকভের সাজার হয়েছে শেষ
সোনিয়া এসেছে নিয়ে যেতে তারে, করে বধুর বেশ৷
মনে কর আজ জাহান্নামের আগুনে হেসে পুষ্পের হাসি
ঝাঁকরা চুলো নজরুল আবার বাজায় বিঁষের বাঁশি৷
মনে কর আজ মহা বেদনার আবার মহা উত্থান
ভগবান তাই হেসেছে আবার, আবার কাঁপে শয়্তান
একটু একটু করে রাত পোহায়, আসে নতুন সকাল
মনে কর আজ প্রভাতে শেষ হবে কলির কাল৷
* শুভ নববর্ষের কবিতা *
আরো একটি বৈশাখ এলো
আমের মুকুল কাঠালের গন্ধ মৌ মৌ হলো।
সাঁঝ না হতেই আঁধার করে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব নিয়ে এলো
কালবোশেখী। উড়িয়ে দিল জরাজীর্ণ পুরোনোকে
নতুনের আগমন করল ঘোষণা।
পাগলা ঝোড়ো হাওয়া মত্ত হলো
তরুশাখা ভেঙ্গে দূরে ছুড়ে ফেলে।
আর কৃষকের টিনের চাল দুমড়ে মুচড়ে
দূরে নিক্ষেপ করে।
গাঁয়ের বঁধু ভয়ে কাঁপতে কাঁপতে
ছোট্য শিশুকে কাঁথায় পেঁচিয়ে
বুকে জড়িয়ে বিধাতাকে ডাকে।
মুহুমুহু বজ্রধনি বিজলী চমক
নতুন বছর ঘোষনা করে সরবে গৌরবে।
নিত্য দেখা এ দৃশ্য এ বৈশাখে এখন
আমাদের সামনে নেই।
এখানে এই ক্যানবেরাতে শীত পড়ে এসেছে।
বৈশাখের আগমন হয়েছে ভিন্নভাবে।
আমরা জড়োসড়ো হয়ে প্রজ্জলিত গনগনে হিটারের সামনে বসে থাকি
বা জানালার পাশে শীতের সকালে রোদ পোহাই।
এখন আমার কবি চিত্ত কিছুটা বিক্ষিপ্ত।
কিভাবে বলব তাই ভাবি।
রুদ্র তপ্ত তাণ্ডবী বৈশাখ কালবোশেখী ধারী
নাকি শীতের হিমেল পরশে নতনম্র হে
ডাউন আন্ডারের বৈশাখ?
কে বলে দেবে আমায়?
নাচে ঐ কালবোশেখী
কাটাবো কাল বসে কি?
এসো দুর্নীতির ভেঙ্গে
মুক্ত করি সরল নিরীহ মানুষ।
হাসি ফুটবে দুঃখিনী বাংলা মায়ের মুখে।
* শুভ নববর্ষ *
বৈশাখী বিকেলে হাবুদের বটতলাতে বসবে বড় রঙের মেলা - যাবে আমার সাথে?, বোসবো দুজন হাত দুটো ধরে - নতুন সাজের চরকিতে - যাবে আমার সাথে ???? !
'শুভ নববর্ষ'
* শুভ নববর্ষ *
নতুন বছর পুরান খাবার - নামটা যে তার পান্তা ইলিশ - শাধ টা যে তার অমৃত ভাই - বইশাকের ছোয়া লেগেছে তাই !
'শুভ নববর্ষ'
* শুভ নববর্ষ *
নতুন নতুন বাঁশির শুরে কান যে হোল ঝালা পালা - মনে লাগলো আনন্দ ধোলা - এরই নাম কি বৈশাখ মেলা ??? !
'শুভ নববর্ষ'
* শুভ নববর্ষ *
এসো হে বৈশাখ এসো এসো রমনার বটমূলে কথা হবে প্রাণখুলে জানিয়ে দিলাম আমি তুমাকে তুমার সাথে দেখা হবে পহেলা বৈশাখে!
* শুভ নববর্ষ *
শুভ নববর্ষ কেন তুমি এত রঙিন - এত রং তোমার - একটু রং দেবে আমায় - জীবন টা তমার রঙ্গে রাঙাবো - দেবে একটু রং আমায় ??? শুভ নববর্ষ