অযুর ফরজ, সুন্নত, মুস্তাহাব ও মাকরূহ সমূহ - Ojur Foroj, Sunnat, Mustahab O Makruh Somuho
অযুর ফরজ কয়টি? ও কী কী?
অযুর ফরয ৪টি-যথাঃ
১.সম্পূর্ন মুখমন্ডল একবার ধোয়া।
২.দুই হাতের কনুই পর্যন্ত একবার ধোয়া।
৩.মাথার চারভাগের একভাগ মসেহ করা।
৪.দুই পায়ের টাকনু-সহ ধৌত করা এবং একবার করে ধৌত করা ফরজ।
অযুর সুন্নত-সমূহঃ
১.অযুর শুরুতে নিয়ত করা।
২.অযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত।
৩.অযুর অঙ্গগুলো ডান দিক থেকে ধোয়া শুরু করা।
৪.উভয় হাত পৃথক ভাবে কব্জিসহ তিনবার ধোয়া।
৫.মেসওয়াক করা।
৬.প্রত্যেকবার নতুন পানি নিয়ে তিনবার কুলি করা এবং রোযাদার না হলে গড়গড়া করা ।
৭.প্রত্যেকবার নতুন পানি নিয়ে তিনবার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো এবং বাম হাত দিয়ে নাক পরিস্কার করা ।
৮.সমস্ত মুখ তিনবার ধোয়া।
৯.মুখ ধোয়ার সময় আঙ্গুল দিয়ে দাঁড়ি খিলাল করা সুন্নাত।
১০.দুই হাত তিন বার ধোয়া সুন্নাত।
১১.হাত পা ধোয়ার সময় আঙ্গুলগুলো খিলাল করা।
১২.একবার সম্পূর্ণ মাথা মাসেহ করা।
১৩.মাথা মাসেহ করার সাথে সাথে কানও মাসেহ করা।
১৪.মাথার সামনের দিক থেকে মাসেহ শুরু করা।
১৫.গর্দান মাসেহ করা।
১৬.উভয় পা তিন বার ধোয়া।
১৭.পায়ের আঙ্গুল খেলাল করা।
১৮.অযুর সমস্ত অঙ্গ ডলে ডলে ধোয়া।
১৯.ধারাবাহিকভাবে অঙ্গুগুলো ধোয়া।
২০.সচল গতিতে অজু করা। অর্থাৎ এক অঙ্গ ধোয়ার পর আরেক অঙ্গ ধুতে দেরী না করা।
২১.অজু শেষ করার পর কালেমায়ে শাহাদাত পড়া সুন্নাত।
অযুর মুস্তাহাব-সমূহঃ
১.অযুর নিয়ত মুখেঁ ও অন্তরে বলা।
২.প্রতি অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলা।
৩.এমন উচু স্থানে বসে অজু করা যাতে পানি গড়িয়ে অন্য দিকে যায় এবং গায়ে ছিটা না পড়ে।
৪.কেবলার দিকে মুখ করে অজু করা।
৫.অযুর সময় অপরের সাহায্য না নেয়া।
৬.ডান হাতে পানি নিয়ে কুলি করা এবং নাকে পানি দেয়া।
৭.বাম হাত দিয়ে নাক সাফ করা।
৮.পা ধোয়ার সময় ডান হাতে পানি ঢালা এবং বাম হাতে ঘষে ধোয়া।
৯.অঙ্গ ধোয়ার সময় মসনূন দোয়া পড়া।
১০.অঙ্গ প্রত্যঙ্গ ঘষে ঘষে ধোয়া যেন কোন স্থানে শুকনো না থাকে এবং ময়লা না থাকে।
১১.অযুর সময় আহেতক কথা না বলা।
১২.পানির অপচয় না করা।
১৩.কান ও ঘাড় মাছেহ করা
১৪.দাড়ি খিলাল করা।
১৫.উভয় কানের ছিদ্রে শাহাদাত আঙ্গুল প্রবেশ করানো।
১৬.অযুর শেষে কালিমায়ে শাহাদাত ও দোয়া পাঠ করা।
১৭.অযু করার পর দুই-রাকাআত তাহিয়্যাতুল অজুর নামাজ আদায় করা।
১৮.অযু শেষে একবার সূরা কদর পাঠ করা।
অযুর মাকরূহ-সমূহঃ
১.মুখের মধ্যে জোরে পানি ছিটিয়ে দেয়া।
২.অজু ব্যতীত বাম হাত দ্বারা মুখে ও নাকে পানি দেয়া এবং ডান হাত দ্বারা নাক পরিস্কার করা।
৩.অজুর সময় বাজে কথা বলা।
৪.অজুর অঙ্গ সমূহ তিনবারের বেশি ধোঁয়া।
৫.যে পাত্রের মধ্যে নজর যায় না সেই পাত্র দ্বারা অজু করা।
৬.অজুর পানির মধ্যে ইচ্ছেকৃত-ভাবে থুথু ফেলা।
৭.অজুর ব্যতীত অপরের সাহয্যে অজু করা।
