প্রশ্নঃ মাখরাজ কাকে বলে ?
উত্তরঃ মাখরাজ একটি আরবি শব্দ। মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। মুখের যে অংশগুলো থেকে আরবি বর্ণমালা উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। অর্থাৎ আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
প্রশ্নঃ মাখরাজের উচ্চারণ স্থান কয়টি ও কি কি?
উত্তরঃ হরফ উচ্চারণ এর স্থান ৩টি।
(১)ঠোট
(২)মুখের ভিতর
(৩)কণ্ঠ নালী (হলক)
প্রশ্নঃ মাখরাজ কয়টি ও কি কি ?
উত্তরঃ মাখরাজ ১৭ টি | যথাঃ
১ নাম্বার মাখরাজঃ হলকের(কন্ঠনালী) শুরু হইতে পড়তে হয় - হামযা, হা ه- ء
২ নাম্বার মাখরাজঃ হলকের (কন্ঠনালী) মধ্য হইতে পড়তে হয় - আইন , হা ع- ح
৩ নাম্বার মাখরাজঃ হলকের(কন্ঠনালী) শেষ ভাগ হইতে পড়তে হয় - গঈন-খ’ غ-خ
৪ নাম্বার মাখরাজঃ জিহবার গোড়ার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় - ক্বাফ-ق
৫ নাম্বার মাখরাজঃ জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় - কাফ -ك
৬ নাম্বার মাখরাজঃ জিহবার মাঝখান হতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় - ইয়া, শিন, জিমঃ ي-ش-ج
৭ নাম্বার মাখরাজঃ জিহবার গোড়ার কোনার সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় - দোয়াদঃ ض
৮ নাম্বার মাখরাজঃ জিহবার আগার কোনার সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় - লামঃ ل
৯ নাম্বার মাখরাজঃ জিহবার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হয় - নূনঃ ن
১০ নাম্বার মাখরাজঃ জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হয় - রাঃ ر
১১ নাম্বার মাখরাজঃ জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হয় - তা, দাল, তোয়াঃ ت-د-ط
১২ নাম্বার মাখরাজঃ জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় - যা, ছিন, সোয়াদঃ ز-س-ص
১৩ নাম্বার মাখরাজঃ জিহবার আগা সামনের উপরের দু্ই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় - ছা, যাল, যোয়াঃ ث-ذ-ظ
১৪ নাম্বার মাখরাজঃ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় - ফাঃ ف
১৫ নাম্বার মাখরাজঃ দুই ঠোঁট হইতে-মীম, বা, ওয়াও পড়তে হয়।(ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে) - ( م-ب-و)
১৬ নাম্বার মাখরাজঃ মুখের খালি জায়গা হইতে মদ্দের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ তিনটি। ওয়াও, আলিফ ও ইয়া। যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযম ওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযম ওয়ালা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। যেমন- با-بُؤْ-بِئ
১৭ নাম্বার মাখরাজঃ নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয়।
-আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। اِنَّ-اَنَّ-اَم