Letter কাকে বলে? Letter কত প্রকার ও কী কী?
➤Letter : ইংরেজী ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতকগুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন। সাংকেতিক এই চিহ্নগুলিকে এক একটি Letter বা বর্ণ বা অক্ষর বলে।
Alphabet কাকে বলে?
➤ ইংরেজী ভাষায় মোট 26 টি Letter বা বর্ণ আছে। এদের সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে।
Letter গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
➤ এই Letter বা বর্ণসমূহকে দুই ভাগে ভাগ করা হয়। যথা :-
(i) Capital Letter (বড় হাতের অক্ষর)
(ii) Small Letter (ছোট হাতের অক্ষর)
(i) Capital Letter :
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
(ii) Small Letter :
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Letter গুলো কয়টি অংশে বিভক্ত?
➤ Letter গুলি আবার দুটি অংশে বিভক্ত। যথা :
(i) Vowel (স্বরবর্ণ)
(ii)Consonant (ব্যঞ্জনবর্ণ)
(i) Vowel : ইংরেজী বর্ণমালার 26 টি বর্ণের মধ্যে A, E, I, O, U এই পাঁচটিকে Vowel বা স্বরবর্ণ বলে।
(ii) Consonant : ইংরেজী বর্ণমালার 26 টি বর্ণের মধ্যে A, E, I, O, U এই পাঁচটি বাদ দিয়ে বাকী 21 টিকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে।
বিঃদ্রঃ বাংলায় যেমন স্বরবর্ণ ছাড়া কোন ব্যঞ্জনবর্ণ সাধারণত উচ্চারিত হয়না, ইংরেজীতেও তেমনি Vowel ছাড়া কোন Consonant উচ্চারিত হয়না।