ঈদের দিনের সুন্নত সমূহ - Eid Er Diner Sunnat

Admin
0

 ● ঈদের দিনের সুন্নত সমূহ

১.খুব ভোরে ঘুম থেকে ওঠা।

২.মিসওয়াক করা।

৩.উত্তম রূপে গোসল।

৪. সাধ্যমত উত্তম পোশাক পরিধান করা।

৫।.খোশবু ব্যবহার করা।

৬।.নামাযের জন্য ঈদগাহে যাবার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।

৭।.শরীয়তের ভিতর থেকে সুসজ্জিত হওয়া এবং আনন্দ প্রকাশ করা।

৮।.ঈদে যাবার পূর্বে কিছু খেজুর বা মিষ্টিদ্রব্য খাওয়া।

৯।.পায়ে হেঁটে ঈদ গাহে যাওয়া।

১০।.ঈদ গাহে একপথে যাওয়া , অন্য পথে পত্যাবর্তন করা।

১১।.ঈদের নামায ঈদ গাহে আদায় করা।

১২।.পুরুষদের জন্য ফজরের নামাযের পর বেশি দেরি না করে তাড়াতাড়ি ঈদ গাহে যাওয়া।

১৩.ঈদ গাহে যাওয়া এবং আসার সময় নিম্নক্তো তাকবীর আস্তে আস্তে বলা-

১৪.নিজ মহল্লার মসজিদে পুরুষদের ফজরের নামায আদায় করা।

১৫.মিষ্টি জাতীয় দ্রব্য বা বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া ।

১৬.সামর্থনুযায়ী অধিক পরিমান দান-খয়রাত করা।

১৭. ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব,তা নতুন হোক বা ধুয়ে পরিস্কার করা হোক। হাদীস শরীফে এ সম্পর্কে বর্ণিত আছে,হযরত নবী করীম (সঃ)-এর লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল,তিনি তা দুই ঈদ ও জুমু’আর দিন পরিধান করতেন।

১৮.ঈদের দিনের বিশেষ ওয়াজিব আমল হল-পুরুষেরা ঈদের দিনের শুরুতে ঈদের নামায জামা’আতের সাথে আদায় করবে।

১৯.যাদের উপর ফিতরা ওয়াজিব, তাদের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা কর্তব্য।

২০.ঈদের দিনে চেহারায় খুশি ভাব প্রকাশ করা এবং কারো সাথে দেখা হলে, হাসিমুখে কথা বলা উচিত।

২১. আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করা।

২২।.ঈদগাহে একরাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরা মুস্তাহাব।

২৩.পুরুষদের জন্য ঈদের নামায পড়া ওয়াজিব।

২৪.ঈদ গাহে যাওয়া এবং আসার সময় নিম্নক্তো তাকবীর আস্তে আস্তে বলা-

আরবি উচ্চারণঃ

اَللَّهُ اَكْبَرُ اَللَّهُ اَكْبَرُ لآَ اِلهَ اِلاَّ اللّهُ وَاللَّهُ اَكْبَرُ اَللَّهُ اَكْبَرُ وَالِلَّهِ الْحَمْدُ


বাংলা উচ্চারণঃ-আল্লাহু আকবার,আল্লাহু আকবার,লা-ইলাহা ইল্লালাহু আল্লাহু আকবার,আল্লাহু আকবার,ওয়ালিল্লাহিল হামদ্‌।


অর্থঃআল্লাহ্ মহান আল্লাহ্ মহান- আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আল্লাহ্ মহান আল্লাহ্ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে আরও জানুন
Accept !
To Top