আমাদের ছোট নদী
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে ।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ধালু তার পাড়ি ।
চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেঁয়ালের হাঁক ।