তুমি মোর জীবনের ভাবনা গানের লিরিক্স - Tumi Mor Joboner Vabona Song's Lyrics
গান : তুমি মর জীবনের ভাবনা
মুভি : আনন্দ ওস্রু
গায়ক : অ্যান্ড্রু কিশোর ও সালমা জাহান
লিরিক্স ও মিউজিক : আহমেদ ইমতিয়াজ বুলবুল
►আপনার রেফারেন্সের জন্য এখানে "তুমি মোর জীবনের ভাবনা" গানের মিউজিক ভিডিও রয়েছে।
তুমি মোর জীবনের ভাবনা গানের লিরিক্স :
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
হাজার তারের বীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াব মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
Tumi Mor Jiboner Vabona Song's Lyrics In Bengali :
Tumi Mor Jiboner Vabona
Hridoyer Shukher Dola
Nijeke Ami Vulte Pari
Jabe Na Tomake Vola
Dukkho Shukher Pakhi Tumi
Tomar Khachai Ei Buk
Shara Jibon Noyon Jeno
Dekhe Tomar Ei Mukh
Konthe Amar Dao Poriye
Shohager Milon Mala
Tumi Mor Jiboner Vabona
Hridoyer Shukher Dola
Valobashar Nodi Tumi
Ami Tomar Dui Kul
Pagol Tumi Fotao Je Phool
Ami Tomar Shei Phool
Premer Tore Shoibo Buke
Lokkho Katar Jala
Tumi Mor Jiboner Vabona
Hridoyer Shukher Dola
Nijeke Ami Vulte Pari
Jabe Na Tomake Vola
Hajar Tarer Bina Tumi
Tumi Shurer Jhongkar
Tumi Amar Ashar Srabon
Tumi Boshonto Bahar
Rag Raginir Phool Kolite
Konthe Tomar Mala
Tumi Mor Jiboner Vabona
Hridoyer Shukher Dola
Tomai Nia Lekha Jeno
Shara Prithibir Gan
Prothon Premer Choa Tumi
Tumi Je Man Oviman
Shob Kobitar Chondo Tumi
Dukkho Shukheri Vela
Tumi Mor Jiboner Vabona
Hridoyer Shukher Dola
