এই অবেলায় গানের লিরিক্স - Ei Obelay Song Lyrics
এই অবেলায় গানের বিবরণ :
গান : এই অবেলায়
ব্যান্ড : শিরোনামহীন
গায়ক : শেখ ইশতিয়াক
সুর : কাজী আহমদ শাফিন
লিরিক্স : জিয়াউর রহমান
পরিচালনা : মীর শরিফুল করিম শ্রাবন
ব্যান্ড সদস্য : জিয়াউর রহমান, কাজী আহমদ শাফিন, দিয়াত খান, সাইমন চৌধুরী
►আপনার রেফারেন্সের জন্য এখানে "এই অবেলায়" গানের মিউজিক ভিডিও রয়েছে।
এই অবেলায় গানের লিরিক্স :
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।
Ei Obelay Lyrics In Bengali :
Ei obelay tomari akashe
Nirob aposhe vese jaay
Sei vishon shitol veja chokh
Kokhono dekhaini tomay
Keu kothao bhalo nei jeno sei
Kotokal aar haate haat obelay
Koto kal aar bhul oboshonno bikele
Veja chokh dekhaini tomay
Shei keep bekar violin
Beje jai koto din
Prane chapa dheu , dekheni ar kew
Kokho oviman , obaddho pichutan
Janina keep koshte ei obelay
Tobuo nirbashon bashor shajiye
Thote chepe dhora thak Valobashai
Ghune khaoa meghe kalo hoe jai hridoy jokhon
Eka eka shudhu okaronei jhore brishti emon
Ajo tai , obako ronge eke jai
Shada kalo rong makha fanusher muhurto rangai
Vishon kalo megh
Pure chai abege ajo tai
Obak josonai pora pora chokh tobuo shajai
Ei shondhai , duchokh shagore
Buker pajore veshe jai
Obak josonai likiye rekhechi
Veja chokh dekhai ni tomai.
